রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

ফটিকছড়িতে যুবকের ম.র.দে.হ উদ্ধার, ঘটনায় নি.হতের মা’ পুলিশ হেফাজতে!

সাংবাদিক এম দিদারুল আলম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

এম,দিদারুল আলম চট্টগ্রাম প্রতিনিধি
ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নে কামরুল হাসান কাউসার (২১) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মা হামিদা বেগমকে আটক করেছে পুলিশ। মৃত্যুর কারণ রহস্যজনক, এই নিয়ে পুলিশ তদন্তপূর্বক বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

নিহত কাউসার নারায়ণহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইদিলপুর বাউদ্দার পাড় এলাকার পণ্ডিত বাড়ির দুবাই প্রবাসী কামাল ভূঁইয়ার প্রথম পুত্র।

সোমবার (৬ অক্টোবর) সকালে পুলিশ নিহতের ঘরের শয়নকক্ষ হতে মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের মা হামিদা বেগম জানান, তার ছেলে কিছুদিন ধরে ঘুমের ওষুধ সেবন করতো এবং এলাকার কিছু ব্যক্তির সাখে তার লেনদেন ছিল। বিভিন্ন বিরোধের জেরে সে রবিবার মির্জারহাটে মারধরের শিকার হয়। সকালে বিছানায় তার নিথর দেহ এলোমেলো অবস্থায় দেখে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশি ও পুলিশকে খবর দেয়া হয়।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। ঘটনার তদন্ত চলছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তদন্তপূর্বক সবকিছু জানানো হবে, এর আগে নই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর