মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৯১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে মরিয়ম নামে দুই বছরের কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার মরিচপুরান ইউনিয়নের গুজাকুড়া নলকুড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মরিয়ম গুজাকুড়া নলকুড়া গ্রামের মোকসেদুল ইসলামের মেয়ে। তার বাবা-মা ঢাকায় চাকরিরত থাকায় শিশুটি নানার বাড়িতে থাকতো।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির উঠানে একা একা খেলা করছিল মরিয়ম। পরিবারের সবার অগোচরে সে উঠানের পূর্ব পাশে অবস্থিত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির নানা আব্দুল গনি পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় মরিয়মকে পানিতে ভাসতে দেখেন। তিনি ডাক চিৎকার দিলে পরিবারের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর