শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

চট্টগ্রাম উৎসবে সম্মাননায় ভূষিত হলেন বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন

রিপোর্টারের নাম / ৮৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

শহিদুল ইসলাম, প্রতিবেদক।

সম্প্রতি জেলা শিল্পকলা একাডেমিতে চট্টগ্রাম উৎসবে চট্টগ্রাম উন্নয়নে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে বিশিষ্ট আইনজীবী চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে। নান্দনিক চট্টলার আয়োজনে এই উৎসবে একুশে পদকপ্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেকের হাত থেকে সম্মাননা স্মারকটি গ্রহণ করেন ব্যারিস্টার মনোয়ার হোসেনের ছোট ভাই মতিউল ইসলাম বাবুল।

চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে আয়োজন বর্ণাঢ্য এই ‘উৎসবে সংস্কৃতি, সাহিত্য, মানবতা ও সমাজসেবা ও উন্নয়নে বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে ব্যারিস্টার মনোয়ার হোসেন সহ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়।
উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ এরশাদ উল্লাহ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত, দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক।

এ সময় চট্টগ্রাম উৎসব কমিটির চেয়ারম্যান কামরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবব, সংগঠনের উপদেষ্টা আবু তাহের চৌধুরী, উদযাপন কমিটির মহাসচিব ইফাজ খান, নান্দনিক চট্টলার সভাপতি ইসমত আরা বেগম, সাংবাদিক ইলিয়াস কবির, লায়ন মুসা বাবলু ও দোস্ত মোহাম্মদসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ ব্যারিস্টার মনোয়ার হোসেন, যুক্তরাজ্যে তিনি একজন প্র্যকটিসিং ব্যারিস্টার হিসেবে সুপরিচিতি ২০১৬ সালে হুজ হু বাংলাদেশ ও ব্রিটিশ বাংলাদেশী প্রফেশনাল অ্যাওয়ার্ড লাভ করেন। এই বছর বিজনেস আমেরিকা ম‍্যাগাজিন তাঁকে ১০০ জন প্রভাবশালী প্রবাসী বাংলাদেশী (এনআরবি) তালিকাভুক্ত করেছে। গত ২০২৩ সালে দুবাইতে তিনি আইন পেশায় বিসনেস এক্সেলেন্স সম্মাননা লাভ করেন। যুক্তরাজ্যে হাজার হাজার বাংলাদেশী  ইমিগ্রেন্টরা তাঁর কাছ থেকে অনেক আইনি সাহায্য সহযোগীতা নিয়ে পরিবারসহ স্থায়ীভাবে বসবাস করার সুযোগ পেয়েছেন এবং তারা বিপুলভাবে রেমিট্যান্স পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

তিনি যুক্তরাজ্য ভিত্তিক হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারী জেনারেল, যুক্তরাজ্যে গ্রেটার চিটাগাং এসোসিয়েশন ইউকের ট্রাস্টি চেয়ারম্যান (এটি ইউরোপে বাঙ্গালীদের অন্যতম বৃহত্তম সংগঠন) তিনি একজন জনপ্রিয় টিভি মিডিয়া ব্যক্তিত্ব। যুক্তরাজ্যের বাংলা টিভিতে তিনি আইন বিষয়ক লাইভ টকশো করছেন ২০০২ ইংরেজী সাল থেকে। বাংলাদেশে তৃতীয় মাত্রা, অন্যদৃষ্টিসহ বিভিন্ন টিভি অনুষ্ঠানে তিনি নিয়মিত অংশ নিয়ে আসছেন।

এরশাদের শাসনামলে তৎকালীন জনপ্রিয় ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের অন্যতম কেন্দ্রীয় নেতা ছিলেন এবং এ সময় দুবার কারাগারে দীর্ঘদিন আটক ছিলেন। চট্টগ্রাম উন্নয়ন বিশেষ করে নগরীর কঠিন সমস্যা জলাবদ্ধতা ইত্যাদি সমস্যার সমাধানে তিনি ৮০ ও  ৯০ দশকে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি গঠন করে সর্বদলীয় আন্দোলন পরিচালনা করেন। বীর মুক্তিযোদ্ধা রাজনীতিবিদ এস এম জামাল উদ্দিন এ কমিটির চেয়ারম্যান ছিলেন।

ব্যারিস্টার মনোয়ার হোসেন সাধারণ সম্পাদক ও কন্ঠশিল্পী শাহরিয়ার খালেদ এ কমিটিতে সমন্বয়ক ছিলেন। তিনি এখনো চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার হিসেবে সুপরিচিত। চট্টগ্রাম নাগরিক ফোরামের তিনি চেয়ারম্যান। চট্টগ্রাম নাগরিক ফোরাম ইতোমধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা সমাধান, কালুরঘাটে নতুন সেতু নির্মাণ, সিটি কর্পোরেশনের হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি প্রতিরোধে সফল ভূমিকা পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর