মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী 

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ / ৯২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ ওমর ফারুক চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ


দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বিভিন্ন বাজারে স্থানীয় জনগণের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘৩১ দফা’র লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম ১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক এলাকার ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী।

চট্টগ্রামের চন্দনাইশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) বিকালে উপজেলার বরকল বরমা ইউনিয়নের মধ্যবর্তী স্থান মৌলভীবাজার, বাংলাবাজার, কালিরহাট, সাতঘাটিয়া পুকুরপাড়ে এ কর্মসূচি পালন করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং চট্টগ্রাম-১৪ আসন থেকে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। লিফলেট বিতরণকালে জনসাধারণের সাথে মতবিনিময়ের সময় তিনি বলেন, জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্যই বিএনপি ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে।

এই দফাগুলোর মূল লক্ষ্য হচ্ছে একটি গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ নিরাপদে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে।

এ সময় চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবদুল মাবুদ, সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক শহিদ খান, সাবেক ব্যাংকার খোরশেদ আলম, দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হিরু, সাবেক কাউন্সিলর মাসুদ, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সদস্য ফারুক মিয়া, নাজিমুল হক চৌধুরী, জাহাঙ্গীর আলম, আব্দুর রহিম, হিরু, নুরুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর