মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

শেরপুরের নকলায় কৃষি কর্মকর্তা-কর্মচারীদের ঘন্টাব্যাপী কলম বিরতি

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: / ৭০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় উপজেলা কৃষি অফিসে কর্মরত সকল কর্মকর্তা-কর্মবচারীগণ মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করেছেন।

জানা গেছে, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর উপর উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিবের হামলার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে। হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে মানববন্ধনের পর সোমবার সংবাদ সম্মেলন করেছে বিসিএস (কৃষি) অ্যাসোসিয়েশন। ওই সংবাদ সম্মেলনে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।


এতে অংশ নেয়া মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা জানান, একজন বিসিএস কর্মকর্তার উপর এমন ন্যাক্কার জনক হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত ও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান। এ ছাড়া সারাদেশে কৃষি দপ্তরে ৩ দিনের কর্মসূচি পালন করা হবে বলেও তারা জানান। কর্মসূচি সমূহের মধ্যে রয়েছে- ১১ নভেম্বর এক ঘণ্টা কলমবিরতি, ১২ নভেম্বর একঘন্টা অবস্থান কর্মসূচি ও ১৩ নভেম্বর উপজেলা, জেলা ও আঞ্চলিক কৃষি অফিসসহ সব কৃষি দপ্তরের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন।


বর্তমান সরকার ও প্রশাসনের সক্রিয় উদ্যোগেই ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ সকল কর্মকর্তা-কর্মচারীর নিরাপদে ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন এমনটাই প্রত্যাশা করছেন তারা।


এবিষয়ে দায়ের করা মামলা সূত্রে জানা গেছে, শেরপুরের নকলায় সরকারি কৃষি প্রণোদনা দিতে রাজি না হওয়ায় গত ৫ নভেম্বর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহারিয়ার মোরসালিন মেহেদীকে মারধর করে উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্য সচিব ধুকুড়িয়া গ্রামের রাহাত হাসান কাইয়ুম ও ছাত্রদল নেতা ফজলুল হক। পরে আহত ওই কৃষি কর্মকর্তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে ওইদিন রাতেই উপজেলা কৃষি কর্মকর্তা বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেন।
কিন্তু আজো আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর