রবিবার, ১০ মে ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

শেরপুরের নকলায় ভ্রাম্যমাণ আদালতে ৩ বেকারির মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় ৩টি বেকারির মালিককে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

বেকারি ৩টি হলো – রাতুল বেকারি, আল-মমিন বেকারি ও আল-কাইয়ুম বেকারি।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)’র লাইসেন্স ব্যতীত এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে এই জরিমানা করা হয়। 

নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম। 

বিএসটিআই এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশ  সহযোগিতা করেন। এসময় বিএসটিআই ফিল্ড অফিসার (সিএম) সহ পুলিশ বিভাগের লোকজন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম প্রতিনিধিকে জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায়, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর