বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আগামীকাল ফ্যাসিস্ট আ.লীগ ঘোষিত শাটডাউন প্রতিহত করতে বগুড়ায় জিসাসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া: / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

  1. আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া:

    ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগ কর্তৃক ঘোষিত আগামীকালকের শাটডাউন কর্মসূচি প্রতিহত করতে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সভাপতিত্ব করেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মোঃ আরমান হোসেন ডলার।

    সভায় সভাপতির বক্তব্যে আরমান হোসেন ডলার বলেন, “বাংলাদেশে কোন বিশৃঙ্খলাবাদীদের স্থান নেই। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত, কিংবা এই ভূখণ্ডকে অন্য দেশের অধীন রাজ্যে পরিণত করতে চায় — তাদেরকে সর্বস্তর থেকে প্রতিহত করা হবে। যুব সমাজকে এই প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখতে হবে। বাংলাদেশে মানুষ এখন লকডাউন, শাটডাউন কিংবা যেকোনো ধ্বংসাত্মক ‘ডাউন’ মানবে না। দেশের মানুষ তাদের অবস্থান থেকেই এসব ষড়যন্ত্র প্রতিহত করবে ইনশাআল্লাহ।”

    সভায় আরও উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটি ও বগুড়া জেলা কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. এ এস এম রায়হান, কার্যনির্বাহী সদস্য মোঃ জিম হোসেন, মোঃ আকাশ মোল্লা, শোভন মোল্লা, মোঃ আব্দুল্লাহ ইসলাম, মোঃ বোরহান, মোঃ মানিক, মোঃ আরাফাত, বিধান প্রমুখ।

    সভায় বক্তারা ফ্যাসিস্ট শক্তির সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে থেকে গণতন্ত্র রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর