বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুরের ফরহাদ হোসেন এখন ৪৯ তম বিসিএস ক্যাডার! 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার কুড়িপাড়া গ্রামে  এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৯৬ সালে জন্মগ্রহণ করেন ফরহাদ হোসেন।

ফরহাদ হোসেনের পিতা মোঃ সাহেব আলী পেশায় একজন রিকশার মেকানিক। তিনি শ্রীবরদী উপজেলা শহরের একজন রিকশার কারিগর ছিলেন। বর্তমানে তিনি ঢাকা শহরের দক্ষিণখানে রিকশার গ্যারাজে চুক্তি ভিত্তিক কাজ করেন। মাতা ফাতেমা  বেগমের চার  সন্তানের মধ্যে তিনি তৃতীয় সন্তান। 

ফরহাদ হোসেন এর আরও  দুই বোন এক ভাই   রয়েছেন। তার ছোট বোন স্বপ্না আক্তার সাথী জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে টঙ্গী সরকারি কলেজ থেকে স্নাতক  সম্পন্ন করেন।

ছোট থেকেই মো:ফরহাদ হোসেন মেধাবী ছাত্র ছিলেন। 

তিনি প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন কুড়িপাড়া প্রাথমিক বিদ্যালয় থেকে। তাতীহাটি  আইডিয়াল স্কুলে বাণিজ্য  শাখায় ক্লাসের ফার্স্ট বয় ছিলেন। তিনি আইডিয়াল স্কুল থেকে বাণিজ্য শাখা থেকে  ২০১৪  সালে মাধ্যমিক  পরীক্ষায় জিপিএ-৫  পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। তিনিই এই স্কুলের প্রথম ছাত্র যিনি বাণিজ্য শাখায় জিপিএ-৫ অর্জন করেন।

তিনি শ্রীবরদী সরকারি কলেজ বাণিজ্য শাখার ফার্স্ট বয় ছিলেন। ২০১৬ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায়  জিপিএ-৫ পেয়ে বাণিজ্য শাখায়  শেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেন। 

এরপর স্বনামধন্য প্রতিষ্ঠান ঢাকা  বিশ্ববিদ্যালয়  থেকে ব্যাবস্থাপনা বিষয়ে স্নাতক  ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। 

তিনি দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করেন তার প্রথম ৪৪ তম বিসিএস পরীক্ষায় প্রিলিতে অকৃতকার্য  ৪৫ তম লিখিত পরীক্ষায় অকৃতকার্য ৪৬ তম লিখিত ফল প্রত্যাশী এবং ৪৭ তম লিখিত পরীক্ষা দিবেন তবুও ফরহাদ হোসেন হাল ছাড়েন নাই অবশেষে  তিনি ৪৯ তম বিসিএস পরীক্ষায় (শিক্ষা ) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন।  

এছাড়াও  তিনি সহকারী কর্মকর্তা( অর্থ) পদে সুন্দরবন গ্যাস কোম্পানি 

[ পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান ] বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ সুপারিশপ্রাপ্ত।

স্থানীয় সুত্রে জানা যায়, ফরহাদ হোসেন  বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর সাথে কাজ করেন। ৭ অক্টোবর ২০২৪ সালের ভয়াবহ বন্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদের শেরপুর জেলা  প্রতিনিধি হয়ে ত্রাণ বিতরণে ভূমিকা রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর