সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

ভুরুঙ্গামারীতে  ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

রিপোর্টারের নাম / ৫৬ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ইয়াবাসহ নয়ন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (১৭ নভেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে রবিবার রাতে  উপজেলার জয়মনিরহাট  ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত নয়ন মিয়া ওই একই গ্রামের জুলহাস উদ্দিনের পুত্র।
এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০ গ্রাম গাঁজা এবং ৪ প্যাকেট সিসা উদ্ধার  করা হয়।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে মাদক সহ হাতেনাতে গ্রেফতার করে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর