সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

তাহিরপুরের যাদুকাটার ঘাগটিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভাম্যমান আদালতে  ৩ জনের কারাদন্ড

আমির হোসাইন ‎স্টাফ রিপোর্টার / ৬৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

আমির হোসাইন ‎স্টাফ রিপোর্টার

‎সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটার নদীর ঘাগটিয়া এলাকার নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন জনকে ভাম্যমান আদালতের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় দুই জনকে ৬০ দিনের এবং এক জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। ২০ নভেম্বর বৃহস্প্রতিবার ভোর রাতে যাদুকাট নদীর ঘাটটিয়া এলাকার নদীর পাড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এই কারান্ড প্রদান করা হয়েছে। জানা যায় বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা হতে সকাল ১১ টা পর্যন্ত তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে জেলা প্রশাসকের কার্যালয়,সুনামগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘাগটিয়া নামক স্থানে নির্ধারিত সীমানা বহির্ভূত এলাকায় বালু উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ১৫(১) ধারায় ০২ (দুই) জনকে ৬০ দিনের এবং ০১ (এক) জনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এছাড়াও অভিযানে দুটি ইঞ্জিন চালিত স্টিল বডি নৌকা ধৃত হয়, নৌকা গুলোর ইঞ্জিন বিনষ্ট করে নদীতে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে জানা যায় । সাজা প্রাপ্তরা হল ঘাগটিয়া এলাকার বাসিন্দা আকিবুল মিয়ার ছেলে মহতিন (২২),হারুন অর রশিদের ছেলে  লিটন মিয়া (২৬),এবং মৃত: ইনু  মিয়ার ছেলে হারিছ মিয়া (৪৫)। আটককৃতদের তাহিরপুর থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে তাহিরপুর উপজেলা প্রশাসন, নৌ- পুলিশ, পুলিশ প্রশাসনের নিয়মিত অভিযান চলমান থাকবে বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর