রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশনের উদ্যোগ বগুড়ায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ / ১৩৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি) বগুড়াঃ

বগুড়া জেলার শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তর পাড়া দারুল উলুম ওমর হালিমা হাফেজিয়া ক্বওমী মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটি। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে মানবিক উদ্যোগের অংশ হিসেবে এ সামগ্রী প্রদান করা হয়।

আয়োজকরা জানান, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাব গড়ে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা কমিটির সভাপতি, চিকিৎসা প্রযুক্তিবিদ মোঃ আরমান হোসেন ডলার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ.এস.এম রায়হান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাব্বির হোসেন ছাবদুল, মাদ্রাসার মহাতামিম মাওলানা গোলাম জাকারিয়া, আলহাজ্ব খাইরুল বাশার, মাহবুবুর রহমান মকুল ও নুর আলমসহ জেলা কমিটির অন্যান্য সদস্যরা।

খেলাধুলার সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে। আয়োজকরা বলেন, “শিক্ষার্থীদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা যেন এ ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং ভবিষ্যতে আরও মানবিক কাজে যুক্ত থাকার তাওফিক দান করেন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর