বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

শেরপুরের শ্রীবরদীতে ১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ৩৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে ১১তম গ্রেডের দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে।

৩ ডিসেম্বর বুধবার সকাল থেকে এ কর্মসূচি পালন করা হয়। উপজেলার প্রায় ১৯৬ টি বিদ্যালয়ে ওই কর্মসূচি পালন হয়েছে।

গড়জরিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসানুজ্জামান রুবেলের সার্বিক ব্যবস্থাপনায় শ্রীবরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ হুমায়ুন কবির, উলুকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলায়মান
চাউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ গোলাম মোস্তফার নেতৃত্ব বিকাল ৩ টার দিকে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সংলগ্নে অবস্থান করে বিক্ষোভ করেন সহকারী শিক্ষকরা।

ওইসময় তাতীহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন লক্ষ্মীডাংরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরিদুজ্জামান, জঙ্গলখিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোশাররফ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, তাদের দাবি না মানা পর্যন্ত বিদ্যালয়ে তালাবন্ধ থাকবে। দ্রুত দাবি না মানা হলে আরো কঠোর আন্দোলন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর