শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া : / ৭১ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়া :

মহান বিজয় দিবস উপলক্ষে মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও ক্যারাম বোর্ড প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৬ই ডিসেম্বর, রোজ মঙ্গলবার বগুড়া শহরের মধ্য পালশা এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার সাবেক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও বগুড়া শহর যুবদলের সাবেক সভাপতি মোঃ মাসুদ রানা মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা মোঃ আরমান হোসেন ডলার এবং মহিলা দল বগুড়া জেলা শাখার দপ্তর সম্পাদক এ্যাডঃ মোছাঃ সোহেলী মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মাসুদ রানা মাসুদ বলেন,
“ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলা সম্ভব। এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখা প্রয়োজন।”

আমন্ত্রিত অতিথির বক্তব্যে মোঃ আরমান হোসেন ডলার বলেন,
“মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে যুব সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। মধ্য পালশা একতা যুব সংঘ ক্লাবের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।”

অনুষ্ঠান শেষে ক্রীড়া ও ক্যারাম বোর্ড প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ট্রফি, মেডেল ও সম্মাননা তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম পরিচালনা করা হবে।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর