মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

তাহিরপুরে ডেটনেটর উদ্ধারে স্বস্তি, নিরাপত্তা বাহিনীর তৎপরতা।

আমির হোসেন স্টাফ রিপোর্টার। / ১০৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত থেকে ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।
শুক্রবার সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি নামক স্থান থেকে বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়।
বিজিবি জানায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চারাগাঁও বিওপির দায়িত্বপূর্ণ বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় চারাগাঁও বিওপির বিশেষ টহলদল এলাকায় তল্লাশিতে সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর নিকট হতে আনুমানিক ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাইজহাটি নামক স্থানে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আচ্ছাদিত অবস্থায় ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব বলে জানা যায়।
বিজিবি আরও জানায়,দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এর সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান,সীমান্তের নিশ্ছিদ্র নিরাপত্তা বিধান, মাদকদ্রব্য ও অস্ত্রের অনুপ্রবেশ রোধ এবং অন্যান্য পণ্যের চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, আভিযানিক কার্যক্রম ও সতর্ক অবস্থানের কারণেই এ ধরনের বিস্ফোরক দ্রব্যের চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিজিবির এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে। উদ্ধারকৃত বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর