বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

বাঘায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

রিপোর্টারের নাম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

বাঘা (রাজশাহী) সংবাদদাতাঃ
রাজশাহীর বাঘা উপজেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ও জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ২ টায় বাঘা পোস্ট অফিস সংলগ্ন জাগ্রত বাঘা কার্যালয়ে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঘা উপজেলা শাখা এই মতবিনিময় সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আব্দুল্লাহ আল মামুন নুহু এবং সঞ্চালনা করেন নায়েবে আমির অধ্যাপক সাইফুল ইসলাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নাজমুল হক বাঘার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, জনসেবামূলক কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যখাতের অগ্রগতি এবং নিজের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
গণমাধ্যমকে ‘সমাজের দর্পণ’ উল্লেখ করে তিনি বলেন, ‘গণমাধ্যম আমাদের কাজের মূল্যায়ন করার পাশাপাশি ত্রুটিগুলোও তুলে ধরে। সমাজের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সাংবাদিকদের সহযোগিতা ও ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
মুক্ত আলোচনায় সাংবাদিকরা এলাকার স্থানীয় সমস্যা, উন্নয়নের প্রতিবন্ধকতা এবং প্রশাসনিক সেবার মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন ও মতামত দেন। অধ্যক্ষ নাজমুল হক সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন এবং তাদের গঠনমূলক পরামর্শকে স্বাগত জানান।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, বাঘা পৌর আমির সাবদার হোসেন, যুব বিভাগের সভাপতি আব্দুর রাজ্জাক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর