শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য

ভুরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা নাহিন গ্রেপ্তার।

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সাবেক ছাত্রলীগ নেতা এস এম নাহিন (৫৪) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ ডিসেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

তিনি উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র এবং ভুরুঙ্গামারী উপজেলা শাখার সাবেক ছাত্রলীগ সভাপতি। গতকাল রবিবার সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলার হাসপাতাল পাড়ায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, ২০২৫ সালের ভুরুঙ্গামারী থানার মামলা নং ১৬, বর্ণিত মামলার ঘটনায় জড়িত তদন্তে প্রাপ্ত আসামি ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নাহিন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে থানা পুলিশ।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার আসামিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

#####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৯-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর