সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাদকমুক্ত ঝিনাইগাতী গড়তে শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সন্তোষ চন্দ্র পাল স্যার! ​আজ ৩০ আগস্ট, সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর সম্মানিত সিনিয়র পরিচালক জনাব সন্তোষ চন্দ্র পাল স্যারের শুভ জন্মদিন। ​আপনার বলিষ্ঠ নেতৃত্ব, দিকনির্দেশনা ও নিরলস কর্মপ্রচেষ্টা আমাদের সবসময় অনুপ্রেরণা যোগায়। এসএসএস-এর অগ্রযাত্রায় আপনার অবদান অত্যন্ত প্রশংসনীয় ও অতুলনীয়। ​এই বিশেষ দিনে মেলান্দহ এরিয়ার পক্ষ থেকে আপনাকে জানাই হৃদয়নিঙ্গড়ানো শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। নকলার পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার, উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার প্রত্যয় আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোঃ হায়দার হোসাইন শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ, ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা ২ নং রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ প্রজন্মের চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন রানীশিমূল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তরুণ প্রজন্মের মোঃ ইসমাইল হোসেন গাউসিয়া কমিটি বাংলাদেশ,সৌদি আরব আল দোয়াদমী শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (ﷺ) উদযাপন। পাঠাকাটা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকারের দোয়া প্রত্যাশা চাকরির মায়া ত্যাগ করে এগ্রো সেক্টরে সাফল্য: তরুণ উদ্যোক্তা হাবিবের অনুপ্রেরণার গল্প

শুভ নববর্ষ ২০২৬: সম্ভাবনা ও সম্প্রীতির আহ্বানে সোহেল সরকার-এর শুভেচ্ছা।

নিজস্ব প্রতিবেদক: / ৮৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

সময়ের বিবর্তনে ক্যালেন্ডারের পাতা উল্টে আমাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন একটি বছর—২০২৬। নতুন ভোরের সূর্যোদয়ের সাথে সাথে আগত এই ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ-বিদেশের অগণিত পাঠক, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সোহেল সরকার।
লন্ডন থেকে প্রকাশিত দৈনিক প্রতিবাদ এবং দৈনিক সোনালী সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার এক বার্তায় আধুনিক ও প্রগতিশীল সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন—
“নতুন বছর মানেই নতুনের আবাহন, নতুন করে পথচলার প্রেরণা। আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে যেখানে সৃজনশীলতা আর আধুনিক মননই আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিগত বছরের ভুল-ভ্রান্তি ও গ্লানি থেকে শিক্ষা নিয়ে ২০২৬ সালে আমাদের অঙ্গীকার হোক—একটি রুচিশীল, পরমতসহিষ্ণু এবং মানবিক সমাজ বিনির্মাণ করা।”
তিনি আরও যোগ করেন, “সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। নতুন বছরে আমাদের গণমাধ্যমগুলো দেশ ও দশের মঙ্গলে আরও সাহসী এবং বস্তুনিষ্ঠ ভূমিকা পালন করবে, এটাই আমার প্রত্যাশা। প্রবাসে থাকলেও আমাদের নাড়ি পোঁতা এই বাংলার মাটিতে; তাই দেশের শান্তি ও সমৃদ্ধিই আমাদের পরম কাম্য।”
উল্লেখ্য, সোহেল সরকার একজন সফল বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হিসেবে যুক্তরাজ্যে বাংলা গণমাধ্যম ও সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি রোজ টিভি ইউকে, প্রমথ আলো, বাংলা নিউজ মিডিয়া, তাড়াশ টাইমস, দৈনিক চাঁদপুরের আলো এবং ডেইলি ঢাকা মেইল-এর মতো প্রভাবশালী গণমাধ্যমগুলোর প্রধান উপদেষ্টা হিসেবে দিকনির্দেশনা দিয়ে আসছেন।
পরিশেষে তিনি দেশ ও দশের উত্তরোত্তর মঙ্গল কামনা করে বলেন, “নতুন বছরের প্রতিটি ক্ষণ আনন্দময় হোক, জয় হোক মানবতার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর