মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

বিএনপির প্রার্থিতা ফিরে পেলেন ফাহিম চৌধুরী।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৪ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী)’র বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশনের আপিল বোর্ড। রবিবার সন্ধ্যায় এই রায় প্রদান করা হয়।

দীর্ঘ আইনি লড়াই শেষে বিএনপি’র মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর মনোনয়নপত্র বৈধতার

খবরে নকলা- নালিতাবাড়ীর বিএনপির নেতা-কর্মীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাহিম চৌধুরীর নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন। রবিবার সন্ধ্যায় এই রায়টি প্রদান করা হয়।

৩ জানুয়ারি শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তাঁর মনোনয়ন বাতিল করা হয়।  ৯ জানুয়ারি তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। আপিলে ১২ জানুয়ারি শুনানি শেষে তার প্রার্থিতা স্থগিত করা হয়। পরে ১৬ জানুয়ারি পুনরায় শুনানি শেষে আপিলের রায় দেয়ার কথা থাকলেও, সময় স্বল্পতায় ১৮ জানুয়ারি রবিবার রাতে নির্বাচন কমিশনের আপিল বোর্ডের রায়ে তার প্রার্থিতাকে বৈধ হিসেবে গ্রহণ করা হয়। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো আইনি বাধা রইল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর