বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

নিরপেক্ষ নির্বাচন না হলে ফ্যাসিবাদের পুনরাবৃত্তির আশঙ্কা: ফারুক ওয়াসিফ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬

সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি, গাজীপুর।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়েই দেশের রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। তিনি বলেন, “যেদিন এই ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত পাস হয়েছিল, সেদিনই পরিষ্কার হয়ে গিয়েছিল—বাংলাদেশে আর নিরপেক্ষ নির্বাচন হবে না।”
পিআইবি’র সম্মেলন কক্ষে গাজীপুরের সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার আহ্বান
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে ফারুক ওয়াসিফ বলেন, নিরপেক্ষ নির্বাচন না হওয়ার অর্থই হলো রাজনৈতিক দলগুলোকে দমন ও ধ্বংস করার পথ তৈরি করা। তিনি বলেন, “এবারের নির্বাচন যেন প্রকৃত জনমতের প্রতিফলন ঘটায়, তা নিশ্চিত করতে হবে। তা না হলে আমরা আবারও ফ্যাসিবাদের কবলে পড়বো।”
তিনি আরও বলেন, শুধু সরকার গঠন করলেই চলবে না; সেই সরকার যেন ফ্যাসিবাদী হয়ে না ওঠে, সেজন্য এবারের নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর