মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

বিচারবহির্ভূত হত্যার প্রকল্প পরিত্যাগ করতে হবে।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

হাকিকুল ইসলাম খোকন,বাপসনিউজঃ

আমের্রিকার নিষেধাজ্ঞার পর র‍্যাব কর্তৃক বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সংখ্যা নেমে আসার প্রেক্ষিতে সরকারকে রাষ্ট্রের নাগরিক হত্যা শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়ে আইবিএননিউজ,বাপসনিউজসহ সকল গণমাধ্যমে জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন ।

গত সপ্তাহের হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে চিহ্নিত করা হয়েছে বাংলাদেশের বিচারবহির্ভূত হত্যা কমিয়ে আনার ক্ষেত্রে উন্নতি ঘটেছে। লক্ষণীয় গত এক বছরে রাষ্ট্রীয় নিরাপত্তার নামে বিচারবহির্ভূত হত্যা কম সংঘঠিত হওয়ায় রাষ্ট্রীয় বা সামাজিক নিরাপত্তায় কোন হুমকি সৃষ্টি হয়নি। এতে প্রমাণিত হয়, অতীতে সন্ত্রাস প্রতিরোধে ও আইন প্রয়োগের ক্ষেত্রে র‌্যাব এর জবাবদিহিতার চরম ঘাটতি ছিল। হত্যাকাণ্ড নিয়ে সরকার বন্দুকযুদ্ধের অবিশ্বাস্য গল্প অব্যাহতভাবে সমর্থন করে যাচ্ছিল, প্রতিনিয়ত বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে অত্যাবশ্যকীয় করে তুলেছিল এবং মানবাধিকার লঙ্ঘনের যাবতীয় ঘটনাকে অস্বীকার করছিল আজ তার সকলই অসার প্রমাণীত হল।

জাতি নিশ্চিত হতে চায় এই পরিবর্তন শুধুমাত্র কোন নিষেধাজ্ঞার চাপে নয় বরং নৈতিক ও আইনগতভাবে এ ব্যবস্থা স্থায়ীভাবে সুরক্ষা পাবে এবং সে লক্ষ্যে সরকার কর্তৃক নাগরিক হত্যাকে অবিলম্বে শূন্যে নামিয়ে আনতে হবে।

মুক্তিযুদ্ধের বাংলাদেশে ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বিরোধী রাজনীতিকে নিশ্চিহ্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার নামে কথায় কথায় প্রজাতন্ত্রের নাগরিক হত্যার বিপদগামী নীতি ও ভয়ংকর কৌশল দ্রুত পরিত্যাগ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর