মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার

খুলনা মফস্বল প্রেসক্লাব সদস্যদের মিলন মেলা ও প্রীতিভোজ ২০২৬।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬৬ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি মোঃ আতিকুর গোলদার।

খুলনা সোনাডাংগা থানায় নবপল্লি কমিউনিটি সেন্টারে মফস্বল প্রেসক্লাবের সদস্যদের উদ্যেগে মিলন মেলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানে সভাপত্বি করেন সাংবাদিক মফিজুর রহমান টুকু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইন্জিনিয়ার চন্দন সিনহা( সিই ও পাওয়ার সোর্স গ্রুপ ঢাকা, প্রেসক্লাব উপদেষ্টা) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব স ম হাফিজুল ইসলাম (প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক, ন্যাশনাল হিউম্যান রাইটস এন্ড হেল্থ কেয়ার সোসাইটি ও প্রেসক্লাব উপদেষ্টা) । আরো উপস্থিত ছিলেন দুর দূরন্ত থেকে আগত অর্ধশতাধিক বিভিন্ন গন মাধ্যমের কলম সৈনিক গন।উক্ত মিলন মেলা ও প্রীতিভোজ অনুষ্ঠানে বর্তমান সাংবাদিক দের উপর নিপীড়ন, নির্যাতন, খুন, গুম সহ নানাবিধ অত্যাচারের বিরুদ্ধে পতিরোধ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানানো হয়।এবং সকল সাংবাদিকদের মত বিনিময়ে একটি শক্তিশালী মফস্বল প্রেসক্লাবের উদ্যেগ নেওয়া সহ বাস্তবায়ন কমিটির নাম প্রকাশ করা হয়। প্রাথমিক ভাবে সাত সদস্য বিশিষ্ট কমিটির নাম প্রকাশ করা হয়। প্রস্তাবিত আলোচনায় মুহিদুল ইসলাম ( শাহীন) কে আহবায়ক, মনিরুজ্জামান কে যুগ্ন আহবায়ক, নজরুল ইসলাম কে সদস্য সচিব, যোবায়ের আলম কে সদস্য, মনিরা মাহী কে সহঃ যুগ্ন আহবায়ক, বরুন কান্তি মন্ডলকে সহঃ যুগ্ম আহবায়ক ও শহিদুল ইসলাম কে সদস্য পদে কমিটি গঠন করা হয়। ধারাবাহিক আলোচনায় সাংবাদিক দের ভালো মন্দ ও বিভিন্ন দিক নির্দেশনা র উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। পরিশেষে উপস্থিত সকল সাংবাদিক দের ধন্যবাদ ও সু স্বাস্হ্য কামনা করে সভাপতি বক্তব্য শেষে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর