বুধবার, ০৬ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

শেরপুরের নকলায় অর্ধশতাধিক লোকজনসহ ইউপি চেয়ারম্যানের বিএনপিতে যোগদান।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় অর্ধ শতাধিক লোকসহ এক ইউপি চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

ওই ইউপি চেয়ারম্যান হচ্ছেন নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক ফারুক।

তিনি অর্ধশতাধিক লোকজন নিয়ে সোমবার (২৬ জানুয়ারী) সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে বিএনপিতে যোগদান করেন তারা।

এ সময় উপস্থিত যোগদাকারীগণ বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিএনপির মনোনীত প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, নকলার মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।

বিএনপিতে যোগদানকারী নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক প্রতিনিধিকে জানান, আমার বাবা মরহুম মোফাজ্জাল হোসেন সরকার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তবে আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান সোজাকে হারিয়ে আমি নির্বাচিত হই। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে আমি আমার ঘনিষ্ঠ জনদের সাথে নিয়ে বিএনপিতে যোগদান করলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর