মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

গাজীপুরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে দুই সন্তানসহ মায়ের আত্মহত্যা।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৫৭ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি,গাজীপুরঃ

গাজীপুরে দুই সন্তানকে সঙ্গে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছেন এক মা। সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগরের ৪১ নম্বর ওয়ার্ডের নয়ানীপাড়া এলাকায় একটি রেলক্রসিংয়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাফেজা খাতুন মালা (২৫)। তিনি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ নতুন সোমবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তার সঙ্গে থাকা দুই শিশু তারই সন্তান বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, সোমবার সকালে পূবাইল রেলক্রসিংয়ের পূর্ব পাশে নয়ানীপাড়া ফাটপার এলাকায় রেললাইনের ওপর মালা বেগম তার দুই সন্তানকে নিয়ে বসে ছিলেন। এ সময় একটি ট্রেন আসতে দেখে এক শিশু দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করলে মা তাকে ধরে রাখেন। মুহূর্তের মধ্যেই চলন্ত ট্রেনের নিচে পড়ে মা ও তার দুই সন্তানের মৃত্যু হয়। এতে ঘটনাস্থলেই তাদের দেহ খণ্ডবিখণ্ড হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি মরদেহ উদ্ধার করে।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “এক মা তার দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাজীপুর মহানগর থেকে
সাবরিনা জাহান
তারিখ: ২৬/০১/২০২৬ খ্রি.


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর