মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে মতবিনিময় সভা।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬

নাহিদ হাসান, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় নিয়ে ভুরুঙ্গামারীতে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ২৫ কুড়িগ্রাম-১ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সাথে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য উপস্থাপন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ভুরুঙ্গামারী উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ।

তিনি বলেন, সকল রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণা পরিচালনা করতে হবে। আইন লঙ্ঘনের কোনো সুযোগ নেই। একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানে প্রশাসন বদ্ধপরিকর।

নির্বাচনী আচরণবিধির প্রতিটি ধাপ ব্যাখ্যা করে প্রেজেন্টেশন উপস্থাপন করেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রীতম কুন্ডু।

উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, ২৫ কুড়িগ্রাম-১ আসনের গন অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, বিএনপি’র প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি কাজী গোলাম মুস্তফা, জামায়াতের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতিনিধি ও উপজেলা আমির আনোয়ার হোসেন, জাতীয় পার্টির নির্বাচনী সমন্বয়ক শাহিন ব্যাপারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মনিরুজ্জামান।

উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন।

সভায় সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বিষয়ে সকল উপস্থিতি একমত পোষণ করেন এবং সম্মিলিতভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

#####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৮- ০১- ২০২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর