বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৮৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬

মোঃ ইমরান হোসেন খুলনা জেলা প্রতিনিধি :–
‎
‎খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আসন্ন
‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল বটিয়াঘাটা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন।
‎
‎সাংবাদিক সম্মেলনে অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল তার নির্বাচনী অবস্থান, রাজনৈতিক দর্শন ও এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন,
‎
‎দাকোপ ও বটিয়াঘাটা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের অভাবে সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
‎
‎তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।” এলাকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
‎

অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে খুলনা-১ আসনকে একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
‎
‎সাংবাদিক সম্মেলনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর