বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা: শ্রীমঙ্গলে দিনব্যাপী আয়োজন তুরাগ থানার ডাকাতি মামলার পলাতক জনি মিয়া ধরা পড়ল তাহিরপুরে। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার সাংবাদিক নির্যাতনমুক্ত বাংলাদেশ চাই — বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)। শেরপুরের মেধাবী শিক্ষার্থী রাকিবুল ইসলাম রাকিব এর জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কক্সবাজার ট্যুরে যাওয়ার পথে চট্টগ্রামের সাতকানিয়ায় ট্রাক চাপায় মৃত্যু ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন : বানারীপাড়ার গর্ব সামিন ইয়াসার তাহা শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১ তাহিরপুরের রক্তি নদীতে পর্যটকবাহী হাউসবোটে আগুন। সুনামগঞ্জে হোটেল ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল ও চাঁদা দাবি: তদন্তে পিবিআইকে আদালতের নির্দেশ

শেরপুর-ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে মাদকসহ গ্রেফতার- ১

সহকারী বার্তা সম্পাদক শেখ মাহফুজুল হক সানি / ৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোনসহ এক মাদককারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি রাতে শেরপুর ও ময়মনসিংহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গোমরা রাবার বাগান এলাকা, নালিতাবাড়ী উপজেলার পানিহাতা শালবাগান কোচপাড়া এবং ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শিমুলকুচি এলাকায় তল্লাশি চালানো হয়।

এ সময় মো. লাল চাঁন (২৩) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা। তাঁর পিতা মো. শামসুল হক।

উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ট্যাপেনটাডোল ট্যাবলেট, সোনপাপড়ি, ভারতীয় মদ ও একটি ইনফিনিক্স মোবাইল ফোন। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ ১০ হাজার ৭৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্র জানায়, সীমান্ত দিয়ে অভিনব কৌশলে ভারতীয় মদ ও ওষুধ পাচারের চেষ্টা চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান জোরদার করলে চালানসহ এক মাদককারবারিকে আটক করা সম্ভব হয়।

এ ঘটনায় আরও চারজন পলাতক আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও অভিযান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী তৎপরতা জোরদার থাকায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বার্তা প্রেরক: মিজানুর রহমান
শেরপুর।
মোবাইল নং -০১৭৮৭৩৩০৯৭২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর