শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে মৃত্যুফাঁদ: ভারতের কয়লা খাদানে বাংলাদেশি নিহত। কোকদণ্ডী গুনাগরী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা। ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল। “নূরীয়া মিশনের উদ্যোগে আজমিরীগঞ্জের সুবিধাবঞ্চিত পরিবারের জন্য টিউবওয়েল প্রদান করা হয়েছে,,  সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী। দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা। বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন শ্রীপুর উত্তর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আশীষ কুমার চক্রবর্তী শ্রীমঙ্গলে সাংবাদিক এহসান বিন মুজাহিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত লাকসাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে রাফসানুল ইসলামের প্রার্থীতা ঘোষণা

গাজীপুরের বোর্ড বাজারে বাস-মোটরসাইকেল সংঘর্ষে অগ্নিকাণ্ড

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ৩৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিশেষ প্রতিনিধি, গাজীপুর :

গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর সৃষ্ট অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক-এর বিআরটি লেনসংলগ্ন বোর্ডবাজার এলাকায় টাঙ্গাইল থেকে ঢাকাগামী ‘আলোকিত মধুপুর পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা থেকে গাজীপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে আটকে পড়ে এবং সড়কের সঙ্গে ঘর্ষণের ফলে বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই বাস থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়া বের হতে থাকে। এতে যাত্রী ও পথচারীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মডার্ন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৩০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. হিরণ মিয়া জানান, বাস ও মোটরসাইকেলের সংঘর্ষের পর সৃষ্ট ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের দ্রুততায় আগুন বড় পরিসরে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে মোটরসাইকেল চালক আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ
ঘটনার সময় মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ক্ষতিগ্রস্ত বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর