মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেরপুরে শিক্ষা ও প্রযুক্তিতে নতুন দিগন্ত: তরুণ প্রকৌশলী নুশানের সমন্বিত উদ্যোগ।

সহকারী বার্তা সম্পাদক মোঃ মনোয়ার হোসেন সেলিম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ-

শেরপুরের তরুণ উদ্যোক্তা ফকির মোঃ মর্তুজা তাহেরী (নুশান) একজন এরোনটিক্যাল ইঞ্জিনিয়ার নিজ জেলার শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি খাতে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন।

তিনি “Nusan’s Group of Education & IT Solutions” নামে একটি সমন্বিত হাব প্রতিষ্ঠা করেছেন, যেখানে তিনি Co-Founder & COO হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানের Founder & CEO শোয়েব বিন হাবিব রাশাদের সহযোগিতায় তিনি এই প্ল্যাটফর্মের সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

নুশান ভারতের বেঙ্গালুরু থেকে স্কলারশিপ নিয়ে এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ব্যাচেলর অব টেকনোলজি সম্পন্ন করেন।

পরবর্তীতে UAV ও ড্রোন ডিজাইন ইঞ্জিনিয়ার হিসেবে ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন।

এরপর উচ্চশিক্ষার জন্য রাশিয়ার মস্কো এভিয়েশন ইনস্টিটিউটে মাস্টার্স প্রোগ্রামে যোগ দেন। বর্তমানে দেশে অবস্থান করে তিনি প্রযুক্তি ও শিক্ষা খাতে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন।

নিজ জেলার বাস্তবতা নিয়ে ভাবতে গিয়ে তিনি লক্ষ্য করেন।শেরপুরে উন্নয়নের সম্ভাবনা থাকলেও, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়ার প্রবণতা তুলনামূলকভাবে কম। এই জায়গা থেকেই তিনি নিজস্ব গবেষণা ও পরিকল্পনার মাধ্যমে একাধিক প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ নেন।

এরই ধারাবাহিকতায় তিনি শেরপুরে একটি পূর্ণাঙ্গ IELTS Academy ও Spoken English Center প্রতিষ্ঠা করেন, যেখানে ঢাকার সার্টিফাইড ইন্সট্রাক্টরদের মাধ্যমে ক্লাস পরিচালিত হচ্ছে। পাশাপাশি, দালালমুক্তভাবে শেরপুর থেকেই বিদেশে উচ্চশিক্ষার জন্য গাইডলাইন দেওয়ার একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।

এর পাশাপাশি, SSC পরবর্তী শিক্ষার্থীদের জন্য নটরডেম ও হলি ক্রস কলেজে ভর্তি প্রস্তুতির লক্ষ্যে একটি বিশেষ কোচিং প্রোগ্রাম চালু করা হয়েছে।

এই কোচিংয়ে পাঠদান করছেন নটরডেম ভর্তি কোচিংয়ে অভিজ্ঞ Ex-Notre Dameian ও Josephite শিক্ষার্থীরা, যারা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজসহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত। তুলনামূলক স্বল্প খরচে মানসম্মত গাইডলাইন দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানটির কার্যক্রম ইতোমধ্যেই শেরপুর শহর ছাড়িয়ে ঝিনাইগাতী, শ্রীবরদী, নালিতাবাড়ী ও নকলা উপজেলায় পরিচিতি লাভ করেছে, যা স্থানীয় শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে।

এছাড়া, ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিয়ে পর্দাশীল নারী শিক্ষার্থীদের জন্য আলাদা ব্যাচ ও মহিলা ট্রেইনারের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা রাখা হয়েছে।
মাদ্রাসা, আলেম ও এতিম শিক্ষার্থীদের জন্য স্বল্পমূল্যে বিশেষ কোর্সের ব্যবস্থাও রয়েছে।

চাকরিজীবীদের জন্যও আলাদা ব্যাচ চালু করা হচ্ছে, যাতে ব্যাংক, প্রাইমারি স্কুল ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তারা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে পারেন।
নুশান তার উদ্যোগ সম্পর্কে বলেন, তিনি নিজেকে খুব সাধারণ একজন মানুষ মনে করেন, তবে নিজের জেলার জন্য কিছু করার ইচ্ছা থেকেই এই পথচলা শুরু করেছেন।

তিনি চান, তার এই উদ্যোগগুলো বিশেষ করে ঝিনাইগাতী ও শ্রীবরদীর মতো তুলনামূলক পিছিয়ে থাকা এলাকার শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাক।
তার ভাষায়,
“নিজের ক্যারিয়ারের বাইরে গিয়ে হলেও আমি চেষ্টা করছি শেরপুরের ভেতরে ছোট হলেও একটি পরিবর্তন আনতে। সকলের সহযোগিতা ও পরামর্শ পেলে এই উদ্যোগ আরও বিস্তৃত করা সম্ভব হবে বলে মনে করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর