বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে দোয়ারাবাজার থানার oc এর শুভেচ্ছা ও অভিনন্দন।  মে দিবসে শ্রমজীবী মানুষকে সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী এর শুভেচ্ছা ও অভিনন্দন! পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের নজর না দেওয়ায় হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ২১ গ্রামের কৃষকের স্বপ্ন। মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন: স্ত্রী আফরোজা আব্বাস দোয়ারাবাজারে শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ। খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। পঞ্চগড়ে এসএসএস-এর ৮৭৫তম শাখার উদ্বোধন: প্রান্তিক উন্নয়নে নতুন সম্ভাবনা সাবেক শিক্ষা উপমন্ত্রী মিলনের ইন্তেকাল দোয়ারাবাজারে ২০ বছরেও চালু হয়নি সেতু, ভোগান্তিতে এলাকাবাসী

 মে দিবসে শ্রমজীবী মানুষকে সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী এর শুভেচ্ছা ও অভিনন্দন!

সহকারী বার্তা সম্পাদক / ১৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

মে দিবসে শ্রমজীবী মানুষকে সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী এর শুভেচ্ছা ও অভিনন্দন!

মোঃ নুরুজ্জামান (দোয়ারাবাজার সুনামগঞ্জ) প্রতিনিধি

 

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে দেশ-বিদেশের সকল শ্রমজীবী মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী

দিবসটি উপলক্ষে বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিশেষ বাণীতে তিনি বলেন, “১ মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াই ও সংগ্রামের এক গৌরবোজ্জ্বল দিন।

১৮৮৬ সালের এই দিনে শিকাগোর হে মার্কেটে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি ও ৮ ঘণ্টা কর্মঘণ্টার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিলেন। সেই মহান আত্মত্যাগের পথ ধরেই আজ বিশ্বজুড়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠিত হয়েছে।”

সৌদি প্রবাসী আইয়ুব আলী আরও বলেন, “মে দিবসের এই ঐতিহাসিক ক্ষণে আমি সকল মেহনতি মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করছি এবং তাদের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রামে পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আমি সবসময় শ্রমজীবী মানুষের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ও অধিকার রক্ষায় সচেষ্ট থাকব। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ে তুলি।”

বক্তব্যের পরিশেষে তিনি দেশ ও জাতির সমৃদ্ধি কামনার পাশাপাশি সকল শ্রমিকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “শ্রমিকের ঘাম শুকানোর আগেই যেন তারা তাদের ন্যায্য পারিশ্রমিক ও সম্মান পায় এমন কর্মপরিবেশ নিশ্চিত করাই হোক আজকের দিনের মূল অঙ্গীকার।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর