রাউজান চট্টগ্রাম প্রতিনিধি
রাউজান হযরত এয়াছিনশাহ পাবলিক বহুমূখি উচ্চ বিদ্যালয় ও হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজের প্রতিষ্টাতা আলহাজ্জ এম আবদুল ওহ্হাব বিএ বিএড মাইজভান্ডারী (রহঃ) সুযোগ্য সন্তান গর্জনীয়া রহমানিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ্জ আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তাখান আযহারী হুজুরের ইন্তেকাল । সময় : আজ রবিবার দুপুর ১২ট ৪৫ ঘটিকায় চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলায়হে রাজিউন। স্ত্রী : তিনি অল্প কয়েমাস আগে স্ত্রীকে হারিয়েছিলেন। সন্তান : ইন্তেকাল কালে তিনি ১ ছেলে ও ২ মেয়ে রেখে যান। তাঁর শোকে স্তব্দ সমগ্র সুন্নী অঙ্গন। জানাজা : আজ বাদ মাগরিব প্রথম নামাজে জানাযা জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে এবং ২য় নামাজে জানাযা আগামিকাল সোমবার বেলা ২ টা ৩০ মিনিটে রাউজান আমিরহাট হযরত এয়াছিনশাহ পাবলিক কলেজ ময়দানে অনুষ্টিত হবে। দোয়া : আল্লাহপাক রাব্বুল আলামিন আপনি তাঁর রেখে যাওয়া তিন সন্তানকে রহমতের ছায়া দান করুন।