রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
স্বপ্ন থেকে সাফল্য: মুয়াজ্জিনের ছেলে এখন ৪৬ ও ৪৭তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত গার্মেন্টস শ্রমিকের ছেলে থেকে ৪ বিসিএসে সুপারিশ—এবার প্রশাসন ক্যাডারে মো. ফয়সাল আহমেদের অনন্য সাফল্য প্রকাশিত সংবাদের প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের মানবিক সহায়তা প্রদান বাকেরগঞ্জে কাজী মোঃ সাইফুল্লাহকে অতিরিক্ত দায়িত্ব প্রদান বাকেরগঞ্জে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের বলি হলেন প্রধান শিক্ষক   বাকেরগঞ্জে ম্যানেজিং কমিটির দ্বন্দ্বের বলি হলেন প্রধান শিক্ষক শেরপুরের মেধাবী তরুন সাব্বির আহমেদ নিউইয়র্ক পুলিশ অফিসার হিসেবে যোগ দিলেন। চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের জন্য বিশেষ সম্মানের মুহূর্ত 

স্বপ্ন থেকে সাফল্য: মুয়াজ্জিনের ছেলে এখন ৪৬ ও ৪৭তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ জুলাই, ২০২৬

স্বপ্ন থেকে সাফল্য: মুয়াজ্জিনের ছেলে এখন ৪৬ ও ৪৭তম বিসিএস ক্যাডারে সুপারিশপ্রাপ্ত

 

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন:

অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং পরিবারের অক্লান্ত ত্যাগ—এই তিনের সমন্বয়ে সাফল্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কৃতী সন্তান খাইরুল বাশার। নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসে তিনি বর্তমানে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল), পেট্রোবাংলার সহকারী কর্মকর্তা (প্রশাসন) হিসেবে কর্মরত রয়েছেন।

খাইরুল বাশারের জন্ম ১৯ ডিসেম্বর ১৯৯৮ সালে। তাঁর বাবা হাবিবুর রহমান ঢাকার গুলশানের বাশতলা জামে মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছেন। মা রাশিদা বেগম একজন গৃহিণী। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি মেঝো। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার ৪ নম্বর বালিয়ান ইউনিয়নের বালাশ্বর গ্রামে।

শৈশব থেকেই মেধাবী খাইরুল ২০১৩ সালে তেলীগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৫ সালে ফুলবাড়িয়া কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ২০১৬-১৭ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে ভর্তি হন। সেখান থেকে অনার্সে ৩.৫০ এবং মাস্টার্সে ৩.৬৭ সিজিপিএ অর্জন করেন।

অর্থনৈতিক সীমাবদ্ধতা কখনোই তাঁর স্বপ্নকে থামিয়ে রাখতে পারেনি। পরিবারের সংগ্রামকে শক্তিতে পরিণত করে নিরলস অধ্যবসায়, আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি আজ দেশের একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন।

চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও তিনি অসাধারণ সাফল্যের পরিচয় দিয়েছেন। ৪৬তম বিসিএসে সাধারণ শিক্ষা (রসায়ন) ক্যাডারে এবং ৪৭তম বিসিএসে পোস্টাল ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।এবং তিনি

৪৭তম বিসিএসে পোস্টাল ক্যাডারে ২য় তম হয়েছেন।

খাইরুল বাশারের এই অর্জন শুধু তাঁর পরিবারের জন্য নয়, ফুলবাড়িয়া উপজেলা তথা সমগ্র ময়মনসিংহবাসীর জন্য গর্বের বিষয়। তাঁর জীবনসংগ্রাম প্রমাণ করে—সততা, অধ্যবসায়, আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম থাকলে সীমিত সামর্থ্য কখনোই বড় স্বপ্ন বাস্তবায়নের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না।

স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। একই সঙ্গে তাঁর সংগ্রাম ও সাফল্যের গল্প নতুন প্রজন্মকে শিক্ষা, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজেদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর