বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী আস সোফফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ

মাস্টার নজির আহমদ ট্রাস্টের ত্রাণ পেল ৩ হাজার পরিবার

আনিছুর রহমান / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দান করলে মনে শান্তি মিলে, আত্না বিশুদ্ধ হয়’— বললেন স্মার্ট গ্রুপের পরিচালক আজিজুর রহমান

আনিছুর রহমান, নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বাঁশখালীতে মাস্টার নজির আহমদ ট্রাস্টের উদ্যোগে ৩ হাজার পরিবারকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ টায় নাপোড়া স্মার্ট কনভেনশন হলে এসব ত্রাণ বিতরণ করা হয়।

ট্রাস্ট সূত্রে জানা যায়, মৌসুমি বায়ুর প্রভাবে ৫ জুলাই শুরু হওয়া ভারী বর্ষণে দক্ষিণ চট্টগ্রামের বিস্তীর্ণ জনপদ বন্যাকবলিত হয়। ৬ জুলাই থেকে বাহারছড়া, শেখেরখীল, পুঁইছড়ি, খানখানাবাদ, গণ্ডামারা, কাথরিয়া, বৈলছড়ি ও ছনুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। কোথাও কোথাও ৮০ শতাংশ এলাকা প্লাবিত হয়। এসব ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে কয়েক ধাপে ত্রাণ বিতরণ করবে মাস্টার নজির আহমদ ট্রাস্ট। এরই ধারাবাহিকতায় আজ পুঁইছড়ি ও শেখেরখীল ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩ হাজার মানুষের মাঝে ২০ কেজি করে প্রায় ৬০ টন চাল বিতরণ করা হয়েছে।

ত্রাণ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বৃদ্ধ আলী আহমদ বলেন, ‘সবসময় এই পরিবার মানুষের বিপদাপদে পাশে থাকে। এই ক্রান্তিলগ্নে আমাদের পাশে দাঁড়ানোর জন্য মাস্টার নজির আহমদ সাহেবের পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি।’

দিপালী শীল নামের এক গৃহবধূ বলেন, ‘বাঁশখালীর মানুষের দূর্যোগে-দুর্বিপাকে সবসময় মাস্টার নজির আহমদ ট্রাস্ট এগিয়ে এসেছে। পাহাড়ি ঢলে আমার ঘর ভেঙে গেছে। আজ ত্রাণ পেয়ে আমি খুব খুশি। ভগবান তাদের মঙ্গল করুক।’

এ বিষয়ে স্মার্ট গ্রুপের পরিচালক আজিজুর রহমান বলেন, ‘মানুষকে দেওয়ার মাধ্যমে একটা শান্তি পাওয়া যায়। আত্না বিশুদ্ধ হয়। আজ পুঁইছড়ি ইউনিয়নের ৩ হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে প্রায় ৬০ টন চাল বিতরণ করলাম। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত বাকি ইউনিয়নে বিতরণ করা হবে। এছাড়াও যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরকে আর্থিক সহযোগিতা করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর