বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার তাড়াশবাসীর ভালোবাসা নিয়ে শাহজাদপুরে যাচ্ছেন কানুনগো আব্দুল হাকিম সিরাজগঞ্জের তাড়াশে সম্প্রতি মাদকের বিস্তার ও বেচাকেনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ঝিনাইগাতীবাসীর সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ইউএনও আল-আমীন যুক্তরাজ্যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজন ওয়াটফোর্ড বাংলাদেশী অ্যাসোসিয়েশনের রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে মাসিক গেয়ারভী শরীফ, ওরছ মোবারক মাহফিলে বক্তারা আল্লামা তৈয়্যব শাহ হুজুর রাঃ ও ইমাম আলা হজরত রাঃ শতাব্দীর মুজাদ্দিদ ও শ্রেষ্ট সংস্কারক ছিলেন,, এনামুল হকের বিরুদ্ধে পাহাড় কেটে সাবাড় করার অভিযোগ, নিরব বনবিভাগ যুক্তরাজ্যে শিশু দর্ষণ মামলায় ছাতকের আবু সাঈদ নুনু নামের এক ব্রিটিশ বাংলাদেশীর ২৩ বছরের কারাদণ্ড। যুক্তরাজ্যে ভিত্তিক ‘‘দ‍্য ওয়ান পাউন্ড হসপিটাল’’ এর উদ্যোগে নেটওয়ার্কিং ও আলোচানা সভা অনুষ্ঠিত এই ব্যক্তির সন্ধান চাই HELP US FIND THIS PERSON

ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ইউএনও আল-আমীনের উদ্যোগে ঝিনাইগাতীতে দুই প্রতিবন্ধী ব্যক্তির হাতে হুইলচেয়ার

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়নের বিলাসপুর গ্রামের দুই প্রতিবন্ধী ব্যক্তির চলাচল সহজ করতে তাদের হাতে হুইলচেয়ার তুলে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমীন।
হুইলচেয়ারপ্রাপ্তরা হলেন বিলাসপুর গ্রামের বেনাছ আলী ও রহিমা বেগমের ছেলে সুমন মিয়া। তিনি দুর্ঘটনাজনিত কারণে বহুমাত্রিক প্রতিবন্ধিতার শিকার হয়ে দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছিলেন না। অপরজন একই গ্রামের ঠান্ডু মিয়া ও সোফিয়া বেগমের ছেলে মো. শাহাজাদা, যিনি শারীরিক প্রতিবন্ধিতার কারণে চলাচলে নানা সমস্যার সম্মুখীন হচ্ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমীন নিজ হাতে তাদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানি।
হুইলচেয়ার পেয়ে সুমন মিয়া ও মো. শাহাজাদা আবেগাপ্লুত হয়ে উপজেলা প্রশাসনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের পরিবারের সদস্যরাও এই মানবিক সহায়তার জন্য ইউএনও আল-আমীন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়কে ধন্যবাদ জানান।
এ সময় ইউএনও আল-আমীন বলেন, সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো প্রশাসনের দায়িত্ব। সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় প্রকৃত উপকারভোগীদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়দের মতে, এই হুইলচেয়ার দুটি শুধু চলাচলের একটি উপকরণ নয়, বরং দুই প্রতিবন্ধী ব্যক্তির স্বাভাবিক জীবনযাপন ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটি গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে। উপজেলা প্রশাসনের এ ধরনের মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর