ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের নেতৃত্বে ক্রীড়াঙ্গনে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম- তন্ময় আহমেদ
তাড়াশ টাইমস
/ ৩৭
বার দেখা হয়েছে
আপডেট:
সোমবার, ১৫ জুন, ২০২৬
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক ঢাকা:
দেশের ক্রীড়াঙ্গনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা থাকলেও উল্টো চিত্র দেখা গেছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কার্যক্রমে। সাবেক এই জাতীয় ফুটবলারের নেতৃত্বাধীন মন্ত্রণালয়ে অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির পাহাড় জমেছে বলে জোরালো অভিযোগ উঠেছে। ক্রীড়াপ্রেমী ও সংশ্লিষ্ট মহলের মতে, তার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশের সামগ্রিক ক্রীড়া সেক্টরে চরম অব্যবস্থাপনা শুরু হয়েছে। ফেডারেশনগুলোতে যোগ্যতা ও অভিজ্ঞতার চেয়ে রাজনৈতিক পরিচয় এবং ব্যক্তিগত আনুগত্যকে প্রাধান্য দিয়ে কমিটি গঠন করা হচ্ছে, যার ফলে দেশের দক্ষ ও যোগ্য সংগঠকরা পরিকল্পিতভাবে বাদ পড়ছেন এবং সামগ্রিক ক্রীড়াঙ্গনে চরম হতাশা নেমে এসেছে।
খেলার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দকৃত তহবিলের সঠিক ব্যবহার না করে তা নয়ছয়ের মাধ্যমে আত্মসাৎ করার অভিযোগ উঠেছে বিভিন্ন সিন্কেডিটের বিরুদ্ধে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে খেলাধুলা ছড়িয়ে দেওয়া এবং বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের নামে নামমাত্র কাজ দেখিয়ে রাষ্ট্রীয় কোষাগারের অর্থ অপব্যবহার করা হচ্ছে। দেশের ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য জনপ্রিয় ডিসিপ্লিনের অভ্যন্তরীণ মান প্রতিনিয়ত অবনতির দিকে গেলেও এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট দায়িত্বশীলদের।
সংশ্লিষ্ট মহলের মতে, ক্রীড়াঙ্গনের এই বেহাল দশা থেকে উত্তরণে অবিলম্বে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন। অন্যথায় দেশের ক্রীড়া জগৎ আরও পেছনের দিকে চলে যাবে এবং সাধারণ ক্রীড়াপ্রেমীদের দীর্ঘদিনের আশা-আকাঙ্ক্ষা পুরোপুরি ধূলিসাৎ হয়ে যাবে।