রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টারের নাম / ২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ আগস্ট, ২০২৬

মোঃ বশির আহাম্মেদ বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলার নিয়ামতি বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নিষিদ্ধ জাল রাখার দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী ব্যবসায়ী লিটন সাহা ও অশোক দাসকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম ও বাকেরগঞ্জ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলজ জীববৈচিত্র্য রক্ষায় এসব জালের ব্যবহার, সংরক্ষণ ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চন্দ্র পাল জানান, দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। নিষিদ্ধ জাল সংরক্ষণ বা বিক্রির সঙ্গে কেউ জড়িত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর