শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত

শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

 

শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে “শাহীন স্কুল নালিতাবাড়ী শাখা”-এর উদ্যোগে এসএসসি পরীক্ষা-২০২৬-এ কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। তাদের সাফল্যে শিক্ষক, অভিভাবক ও সহপাঠীদের মাঝে আনন্দ-উৎসবের পরিবেশ সৃষ্টি হয়।

শাহীন স্কুল নালিতাবাড়ী শাখার পরিচালক মো. হুমায়ুন কবির ও দূর্জয় আহমেদ রবিন কৃতি শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা বলেন, শিক্ষার্থীদের এ অর্জন তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত সহযোগিতার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীরা সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের যোগ্য, সৎ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।

শাহীন স্কুল নালিতাবাড়ী শাখা থেকে এসএসসি-২০২৬ পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫সহ এ+ পেয়েছে ৪ জন, এ গ্রেড পেয়েছে ১৪ জন, এ- গ্রেড পেয়েছে ৬ জন এবং বি গ্রেড পেয়েছে ৫ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এমন সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষা ও সাফল্যময় জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর