সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

আরিফুল হক চৌধুরী কি আমাকে মেরে ফেলতে চান?- মোহাম্মদ মামুনুল হক

রিপোর্টারের নাম / ১৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

বিএনপির প্রভাবশালী নেতা ও মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও তার দোসরদের বিভিন্ন অন্যায়, অপকর্ম ও অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলার কারণে আমি বর্তমানে গুরুতর হুমকির সম্মুখীন। আমাকে হুমকি দেওয়া হচ্ছে—আমি দেশে ফিরলে যেকোনো মূল্যে আমাকে ‘কঠিন শিক্ষা’ দেওয়া হবে।

গত ১০ মার্চ ২০২৬ সালে আমার ভাই মো: এনামুল হক যিনি বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতির সাথে খুব সক্রিয় ছিলেন, একটা সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হোন। আজ পর্যন্ত তার কোন সন্ধান আমরা পাইনি। তিনি বর্তমান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর দূর্নীতি ও অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন। তাকে হত্যা সহ যেকোনো মূল্যে দেখে নেয়ার অব্যাহত হুমকি ছিল আরিফুল হক চৌধুরীর দোসরদের পক্ষ থেকে। আরিফুল হক চৌধুরী চক্রটি যে এটার সাথে সরাসরি জড়িত এতে কোন সন্দেহ নেই।

এখন আমার ‘অপরাধ’ একটাই—আমি আমার ভাইয়ের বিচার চেয়ে আরিফুল হক চৌধুরী এবং তার দোসরদের বিরুদ্ধে অন্যায় ও অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদ করেছি এবং বিচারের জন্য সোচ্চার হয়েছি। শুধু আমরা নয়, তাদের অপরাধ কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন—এমন অভিযোগ স্থানীয় অনেকের কাছ থেকেই শুনা যাচ্ছে এখন।

যাক, আমি কোনো রাজনৈতিক প্রতিহিংসা চাই না। আমি চাই আইনের শাসন, ন্যায়বিচার এবং আমার ও আমার পরিবারের নিরাপত্তা। আমার ভাইকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়ার প্রত্যাশা করি। রাজনৈতিক পরিচয় বা প্রভাব ব্যবহার করে কাউকে এই কঠিন সময়ে ভয় দেখানো কিংবা অন্যায়ভাবে হয়রানি করার সুযোগ দেওয়া উচিত নয়।

সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ—বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করুন এবং কেউ যদি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আমাকে বা আমার পরিবারকে হুমকি দিয়ে থাকে, তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নিন।

আমি আবারো বলছি, আমার ভাইয়ের নিখোঁজের ব্যাপারে আরিফুল হক চৌধুরী ও তার দোসরদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি করুন। রাজনৈতিক শক্তির কাছে যাতে কোনভাবে আমার ভাইকে খুজে পাওয়ার প্রক্রিয়া বন্ধ না হয় এদিকে গুরুত্ব দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর