বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীর কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম ৪৭তম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে এলাকায় গৌরব বয়ে এনেছেন। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

মোঃ আরিফুল ইসলাম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘীতে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তাঁর ছিল গভীর আগ্রহ ও একাগ্রতা। নিজ মেধা, পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে গিয়ে তিনি আজ বিসিএস ক্যাডার হওয়ার গৌরব অর্জন করেছেন।

তিনি ২০১৬ সালে ফুলমালীর চালা ছাকেদ আলী উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে বড়চওনা কুতুবপুর কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরবর্তীতে দেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফলিত পরিসংখ্যান বিষয়ে অনার্স সম্পন্ন করেন।

শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের পর এবার ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন মোঃ আরিফুল ইসলাম। তাঁর এই অর্জন শুধু পরিবারের জন্য নয়, নিজ এলাকার শিক্ষার্থী ও তরুণদের জন্যও অনুপ্রেরণার।

আরিফুল ইসলামের এই সাফল্যে তাঁর পরিবার ও শিক্ষাজীবনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষকরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। এলাকাবাসী মনে করেন, তাঁর এ অর্জন ঘাটাইলের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতার জন্য আরও উৎসাহিত করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর