শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
আজকের শিরোনাম
ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সিংড়ায় র‍্যাবের অভিযানে ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: “শিক্ষা দিয়ে শক্তি, সেবাই শান্তি—মানবতার সেবায় সমাজ উন্নয়নের প্রত্যয়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশের শেরপুর জেলা শাখার অধীন শ্রীবরদী উপজেলা শাখার ২১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী তিন মাসের জন্য এ কমিটি গঠন ও প্রকাশ করা হয়। নতুন কমিটিতে তরিকুল ইসলাম তারেককে আহ্বায়ক, হাবিবুর রহমানকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং উমর ফারুককে সদস্য সচিব করা হয়েছে।
সোপান যুব কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ, শেরপুর জেলা শাখার সভাপতি আতাউল্লাহ আহমেদ রুপন ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বলেন, শিক্ষা, মানবিকতা, সামাজিক সচেতনতা ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে শ্রীবরদী উপজেলার মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য। তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন আহ্বায়ক কমিটির নেতৃত্বে শ্রীবরদীতে সোপান যুব কল্যাণ ফাউন্ডেশনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সমাজ উন্নয়নে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর