সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন  

মোঃ বশির আহাম্মেদ  বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি : / ০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ বশির আহাম্মেদ  বরিশাল বাকেরগঞ্জ প্রতিনিধি :

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফোরকান চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম নেছার উদ্দিনের বিরুদ্ধে। এ অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতা ফোরকান চৌধুরী।

 

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে বাকেরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নিজ বাসভবনে সাংবাদিকদের উপস্থিতিতে তিনি এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

 

সংবাদ সম্মেলনে ফোরকান চৌধুরী অভিযোগ করেন, সম্প্রতি ফ্যামিলি কার্ডের নিয়োগ পাইয়ে দেওয়ার কথা বলে তার বিরুদ্ধে এস এম নেছার উদ্দিনের নামে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পাঁচ হাজার টাকা দাবির অভিযোগ তুলে বিভিন্ন পোস্ট দেওয়া হচ্ছে। এসব পোস্টে বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক তথ্য ছড়িয়ে তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।

 

ফোরকান চৌধুরী আরও অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর নলুয়া ইউনিয়নের নবনখালী খেয়াঘাটে ইউনিয়ন পরিষদ কর্তৃক নিয়োগ দেওয়া ইজারাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ এবং বিভিন্ন সময়ে মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

 

তিনি বলেন, এসব অপপ্রচার উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে ফোরকান চৌধুরী এসব অভিযোগের বিষয়ে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য প্রচারের আগে তা যাচাই-বাছাই করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

 

এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম নেছার উদ্দিনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমার ফেসবুক আইডিতে যা দেখেছেন, সেটিই আমার বক্তব্য।তার বক্তব্য এভাবে প্রকাশ করা যাবে কি না জানতে চাইলে তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে কোন সংবাদমাধ্যমে কাজ করেন, তা স্পষ্ট না করেই ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর