বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত

তরিকুল ইসলাম, সহকারী বার্তা সম্পাদক / ২৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

 

​গাজীপুর প্রতিনিধি: ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংস্থা প্রণীত নীতি-নৈতিকতা মেনে চলার আহ্বান জানিয়ে অনুষ্ঠিত হয়ে গেল সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর গাজীপুর জোনের বাসন এরিয়ার দিনব্যাপী এক বিশেষ কর্মশালা। গতকাল ২০ আগস্ট (বৃহস্পতিবার) এরিয়া কার্যালয়ে বাসন এরিয়ার সকল ফিল্ড অফিসারদের অংশগ্রহণে এ কর্মশালাটি সফলভাবে অনুষ্ঠিত হয়।

​এবারের কর্মশালার মূল প্রতিপাদ্য বিষয় ছিল— “মিথ্যা ও ভুল তথ্য পরিহার করি, সত্য ও নির্ভুল তথ্য উপস্থাপন করি”।

​কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এসএসএস-এর যুগ্ম পরিচালক (ঋণ) ও ঢাকা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার জনাব মোঃ মাজহারুল হক ভুঁইয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জোনের যোনাল ম্যানেজার জনাব মোঃ মহসীন রেজা, শিক্ষানবিশ যোনাল ম্যানেজার জনাব ইলিয়াস হোসেন এবং জোনের হিসাব কর্মকর্তা জনাব মোঃ শরিফুল ইসলাম প্রমূখ।

​অনুষ্ঠানে জোনাল ম্যানেজার মহোদয় ফিল্ড অফিসারদের চাকরির সুযোগ-সুবিধা, পেশাগত উন্নয়ন এবং বার্ষিক পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব বিশদভাবে তুলে ধরেন। তিনি বলেন, মাঠপর্যায়ে কাজের স্বচ্ছতা ও সততাই একটি প্রতিষ্ঠানের মূল শক্তি।

​বাসন এরিয়ার এরিয়া ম্যানেজার জনাব মোঃ আব্দুর রাজ্জাক-এর সার্বিক তত্ত্বাবধান ও সঞ্চালনায় কর্মশালায় বাসন এরিয়াধীন ৬টি শাখা (বাসন, সালনা, পোড়াবারী, ভাওয়াল মির্জাপুর, গাজীপুর সদর ও মনিপুর)-এর মোট ৩৬ জন ফিল্ড অফিসার, ৬ জন হিসাবরক্ষক এবং ৬ জন শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।

​সমাপনী বক্তব্যে এরিয়া ম্যানেজার জনাব মোঃ আব্দুর রাজ্জাক সংস্থার নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী শতভাগ অর্জনের পাশাপাশি সেবাগ্রহীতাদের সঠিক তথ্য প্রদানের মাধ্যমে মাঠপর্যায়ে এসএসএস-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার জন্য সকল কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর