শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন কাংশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান মাহফুজ শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়ার মাংস নিয়ে তোলপাড়, পুলিশের অভিযানে আলামত উদ্ধার এনসিপির আহ্বায়ক কিরন, সদস্যসচিব আনিস ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

 

ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ২ নং ধানশাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন শেরপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর জেলা কমিটির আহ্বায়ক প্রকৌশলী মো. কাউছার আহাম্মেদ সুমন। তিনি ঝিনাইগাতী উপজেলা বিএনপির সদস্য।

প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে স্থানীয় পর্যায়ে দলীয় ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধানশাইল ইউনিয়নে চেয়ারম্যান পদে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন একজন শিক্ষিত ও সংগঠক হিসেবে দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে কাজ করে আসছেন। চেয়ারম্যান নির্বাচিত হলে তিনি ইউনিয়নের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার আধুনিকায়ন, শিক্ষা, নাগরিক সেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান।

প্রকৌশলী কাউছার আহাম্মেদ সুমন বলেন, ধানশাইল ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান তিনি।

তিনি ধানশাইল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর