বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন বকশীগঞ্জে জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের আয়োজনে মিনি ম্যারাথন অনুষ্ঠিত। সিরাজগঞ্জের তাড়াশে শারদীয় দুর্গোৎসবের পূজা মণ্ডপ পরিদর্শন করল তাড়াশ ডিগ্রি কলেজ ও জেলা ছাত্রদল প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া সমর্থন ও ভোট প্রত্যাশী প্রশাখা’র বার্ষিক নির্বাচনে সহ-সভাপতি পদে প্রার্থী শামীম মাহমুদ দোয়া ও সমর্থন প্রত্যাশী ধানশাইল ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহযোগিতা করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন দুর্গাপূজা পরিদর্শনে কৃষিবিদ আনোয়ার পারভেজ, আস্থা ফিডের ব্যবসা সম্প্রসারণে নতুন সম্ভাবনার হাতছানি টেকনাফে বিজিবির সফল অভিযানে ৪ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৪ তেজগাঁও বিভাগে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৭৬ ভিনি রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না: মরিনিও

গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ৫৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন:
বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মামুন হোসেন। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক তাকে এ পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
মামুন হোসেন ছাত্রজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিদ্যালয়ের এডহক কমিটিতে শিক্ষক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন এমরান হোসেন। জেলা শিক্ষা অফিসারের মনোনয়নে তিনি এ দায়িত্ব পেয়েছেন।
অভিভাবক সদস্য হিসেবে মনোনীত হয়েছেন শফিকুল ইসলাম। জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসারের মনোনয়নে তাকে এ পদে রাখা হয়েছে।
এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন এডহক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
নবগঠিত এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর