বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান

রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন

রিপোর্টারের নাম / ১ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন

রাজশাহীর মোহনপুরে অভিযান চালিয়ে ৪৫ লিটার ২৫০ মিলিলিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব-৫। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন পালিয়ে যায়।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর সিপিএসসির একটি অভিযানিক দল মোহনপুর থানার ঘাসিগ্রাম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসপুকুর গ্রামে অভিযান চালায়। এ সময় নরেশ, রঞ্জিত ও রিপনের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে পৃথক রান্নাঘর থেকে ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার মোট ১৮০ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ওই তিনজন পালিয়ে যায়। পরে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা মাদকদ্রব্য বিধি অনুযায়ী জব্দ করা হয়।

র‌্যাব-৫ আরও জানায়, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় পলাতক নরেশ (৩০), রঞ্জিত (৩৩) ও রিপনের (৩২) বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মোহনপুর থানায় মামলা করা হয়েছে।

র‌্যাব-৫, কে তথ্য দিন-মাদক, অস্ত্রধারী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর