বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন

বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ

রিপোর্টারের নাম / ৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ওবায়দুল ইসলামকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভিডিও তৈরি ও প্রকাশের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা মো. ওবায়দুল ইসলাম। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন ও তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে তার প্রতিপক্ষের লোকজন এআই প্রযুক্তির মাধ্যমে বিভ্রান্তিকর ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছে।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত এসব ভিডিওর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ধরনের ভিডিও তৈরি ও প্রচার করে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং তার রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে।
মো. ওবায়দুল ইসলাম এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে সংশ্লিষ্টদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো ভিডিও বা তথ্য যাচাই-বাছাই না করে বিশ্বাস বা শেয়ার না করার জন্য সর্বস্তরের মানুষের প্রতি অনুরোধ জানান তিনি।
তিনি আরও বলেন, প্রযুক্তির অপব্যবহার করে কাউকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করা অনভিপ্রেত। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর