শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে বিএনপির প্রয়াত দুই নেতার মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার শ্রীবরদীর ৭ নং ভেলুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা তাড়াশে নতুন এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবার প্রত্যাশায় স্থানীয়রা হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে বিএনপির প্রয়াত দুই নেতার মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে বিএনপির প্রয়াত দুই নেতার মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির প্রয়াত নেতা মরহুম আব্দুর রশীদ ও জুলহাস আলী যুগলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ধানশাইল ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুম দুই নেতার রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করে তাঁদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
দোয়া মাহফিলে বক্তব্য রাখেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব লুৎফর রহমান। তিনি মরহুম আব্দুর রশীদ ও জুলহাস আলী যুগলের স্মৃতিচারণ করে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুম নেতৃবৃন্দের রাজনৈতিক আদর্শ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড স্মরণ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলের ছোট ভাই মেজবাউল হক।
এ সময় বক্তারা বলেন, মরহুম আব্দুর রশীদ ধানশাইল ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে তিন যুগেরও বেশি সময় দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি এলাকার মানুষের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ভূমিকা ধানশাইল ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
মরহুম আব্দুর রশীদের সন্তান প্রকৌশলী কাউছার আহমেদ সুমনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি ধানশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং শেরপুর জেলা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি)-এর জেলা কমিটির আহ্বায়ক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান সোহাগসহ উপজেলা বিএনপি, ধানশাইল ইউনিয়ন বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে মরহুম আব্দুর রশীদ ও জুলহাস আলী যুগলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনাকারী তাঁদের রুহের শান্তি এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর