সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে;

মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১০ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :
নিজের মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বীকৃতি হিসেবে গ্রীণ ইউনিভার্সিটি অব বাংলাদেশে লেকচারার পদে যোগদান করেছেন মেধাবী শিক্ষার্থী লুবনা জামান।
লুবনা জামান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন। এমবিএ পরীক্ষায় তিনি সিজিপিএ-৪.০০ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে কৃতিত্বের স্বাক্ষর রাখেন। শিক্ষাজীবনে অসাধারণ ফলাফলের পাশাপাশি বিভিন্ন একাডেমিক স্বীকৃতিও অর্জন করেছেন তিনি।
মেধাবী এই শিক্ষার্থী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ইউসিজি অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এছাড়া তার অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে তিনি চ্যান্সেলর গোল্ড মেডেলের জন্যও মনোনীত হয়েছেন।
শিক্ষাজীবনের সাফল্যের ধারাবাহিকতায় এবার শিক্ষকতা পেশায় যুক্ত হলেন লুবনা জামান। গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তার কর্মজীবনের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তারা আশা করছেন, মেধা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে লুবনা জামান ভবিষ্যতে উচ্চশিক্ষা ও শিক্ষকতা ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
লুবনা জামানের এই সাফল্য শুধু তার নিজের নয়, তার পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও গর্বের বিষয়। তার কর্মজীবনের নতুন যাত্রা সাফল্য ও গৌরবে আরও সমৃদ্ধ হোক—এমন প্রত্যাশা তার পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর