শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

প্রশাখা নির্বাচন ২০২৬
সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রশাখা’র কার্যনির্বাহী পর্ষদ নির্বাচন-২০২৬ ঘিরে সদস্যদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন রাংটিয়া আপন শিক্ষা পরিবার স্কুলের প্রধান শিক্ষক মোঃ রহমত আলী।
দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত মোঃ রহমত আলী সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি নির্বাচিত হলে সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন।
মোঃ রহমত আলী বলেন, ‘প্রশাখা’ একটি ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের প্রতি আমার আন্তরিকতা ও দায়বদ্ধতা থেকেই সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছি। সদস্যরা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করলে সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরও বলেন, সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে প্রশাখাকে আরও শক্তিশালী ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে এগিয়ে নিতে চান। এ জন্য তিনি সকলের দোয়া, ভালোবাসা ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
নির্বাচনকে সামনে রেখে মোঃ রহমত আলী সংগঠনের সম্মানিত সদস্যদের কাছে তার প্রার্থিতা বিবেচনা করে সাধারণ সম্পাদক পদে ভোট ও দোয়া কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর