শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি গাজীপুরে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির নেত্রী হামলার শিকার শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার জনসেবায় আস্থা, তারুণ্যের প্রেরণা—পাঠাকাটায় চেয়ারম্যান প্রার্থী সুবাস মিয়া

চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন : / ১৮ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান
কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা

মিজানুর রহমান, বিশেষ প্রতিবেদন :
চিকিৎসাসেবা, সাহিত্যচর্চা, ধর্মীয় জ্ঞান ও ইসলামী আলোচনায় বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও চিকিৎসক ডা. মিজানুর রহমান। শিক্ষা ও জ্ঞানার্জনের প্রতি গভীর অনুরাগ তাঁকে একাধিক বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের পাশাপাশি সাহিত্য ও ইসলামী আলোচনার জগতে স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছে।
জয়পুরহাট জেলার কালাই উপজেলার পূর্বদুর্গাপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন ডা. মিজানুর রহমান। তিনি তাঁর পিতা-মাতার জ্যেষ্ঠ সন্তান। তাঁর পিতা ডা. মোহাম্মদ আলী এবং মাতা মোছা. হাসনাহেনা (মজিদা)। শৈশব থেকেই জ্ঞানার্জন ও লেখাপড়ার প্রতি তাঁর প্রবল আগ্রহ ছিল।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে তাঁর শিক্ষাজীবনের হাতেখড়ি। নিজ গ্রামের ইবতেদায়ি শিক্ষা সমাপ্ত করার পর তিনি বেগুনগ্রাম সি.সি.ইউ. সিনিয়র মাদ্রাসা থেকে ফাজিল পাস করেন। পরবর্তীতে বানিয়াপাড়া কামিল মাদ্রাসা থেকে হাদিস বিষয়ে কামিল এবং তামিরুল মিল্লাত গাজীপুর থেকে তাফসির ও ফিকহ বিষয়ে কামিল ডিগ্রি অর্জন করেন। এর মাধ্যমে তিনি ট্রিপল কামিল ডিগ্রি অর্জন করেন।
মাদ্রাসা শিক্ষার পাশাপাশি তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বি.এ. অনার্স ও এম.এ. ডিগ্রি অর্জন করেন। জ্ঞানচর্চার পরিধি আরও বিস্তৃত করতে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন শাখাতেও শিক্ষা গ্রহণ করেন। হোমিওপ্যাথিক চিকিৎসায় ঢাকা থেকে ডি.এইচ.এম.এস, ইউনানি চিকিৎসায় ডি.ইউ.এম.এস এবং আয়ুর্বেদিক চিকিৎসায় ভারত থেকে ডি.এ.এম.এস ডিগ্রি অর্জন করেন।
ইসলামী ইতিহাস ও গবেষণার ক্ষেত্রেও তাঁর রয়েছে উচ্চতর একাডেমিক অর্জন। ইসলামী ইতিহাস বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি ধর্মীয় গবেষণায়ও নিজের অবস্থান তৈরি করেছেন।
বর্তমানে চিকিৎসক ও কবি-লেখক হিসেবে দেশ-বিদেশে পরিচিতি পেয়েছেন ডা. মিজানুর রহমান। ‘এম এম কম্বাইন্ড হেলথ কেয়ার’ নামে ঢাকা, বগুড়া ও জয়পুরহাটে তাঁর চিকিৎসা চেম্বার রয়েছে। চিকিৎসাসেবার পাশাপাশি তিনি সাহিত্য ও ধর্মীয় জ্ঞানচর্চায়ও সক্রিয় রয়েছেন।
বিভিন্ন ধর্মীয় সেমিনার, সিম্পোজিয়াম ও মাহফিলে তিনি ইসলামের সঠিক শিক্ষা, তাৎপর্য ও সমকালীন জীবনে ইসলামী মূল্যবোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তাঁর যুগোপযোগী ও তথ্যনির্ভর আলোচনা বাংলাদেশ ও ভারতেও শ্রোতাদের মাঝে আগ্রহ সৃষ্টি করেছে বলে সংশ্লিষ্টরা জানান।
সাহিত্যচর্চাতেও রয়েছে তাঁর সরব উপস্থিতি। কবিতা, গল্প ও ইসলামী সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে তাঁর লেখা পাঠকমহলে সমাদৃত হয়েছে। বিভিন্ন যৌথ কাব্য ও গল্পগ্রন্থে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। পাশাপাশি প্রকাশিত হয়েছে তাঁর একাধিক একক গ্রন্থ।
তাঁর উল্লেখযোগ্য একক গ্রন্থের মধ্যে রয়েছে ‘সত্যের পথে’—ইসলামী গান, ‘হে আমার বোন’—ইসলামী সাহিত্য এবং ‘বিভ্রান্তির বেড়াজালে ইসলাম’। এসব গ্রন্থে ইসলামী মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা ও সমকালীন সমাজের নানা দিক তুলে ধরার প্রয়াস রয়েছে।
চিকিৎসক হিসেবে মানুষের সেবা, কবি-সাহিত্যিক হিসেবে সৃজনশীলতা এবং ইসলামী আলোচক হিসেবে ধর্মীয় জ্ঞান ও মূল্যবোধ প্রচারের মাধ্যমে ডা. মিজানুর রহমানের কর্মপরিধি হয়ে উঠেছে বহুমাত্রিক। শিক্ষা, চিকিৎসা, সাহিত্য ও ধর্মীয় জ্ঞানচর্চার এই সমন্বিত পথচলায় তিনি নিজস্ব একটি পরিচয় গড়ে তুলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর