রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধানশাইল ইউনিয়নবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমনের শুভেচ্ছা নেত্রকোনায় দূর্গাপুর সাংবাদিক লুৎফর জামান হত্যার ঘটনায়, বকশীগঞ্জে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়তে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান কাংশা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী আলমগীর আকাশ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শারদীয় দুর্গোৎসবে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু বিগত ইন্টেরিম সরকার দেড় বছরে দেশের অনেক ক্ষতি করে গেছে: বিমান মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি। জমি দখলের অভিযোগ নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছন সেভেন রিংস সিমেন্টের উপদেষ্টা – এরশাদ আলী আজাদ। টেকনাফ উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোজাম্মেল হক  টেকনাফ উপজেলা প্রেসক্লাবের যোগাযোগবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন মোহাম্মদ হোসাইন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন!

ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়তে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়তে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে শেরপুরের শ্রীবরদী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) আয়োজিত এ অভিযানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে পৌর এলাকার বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানে শ্রীবরদী উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শ্রীবরদী পৌরসভার প্রতিনিধিবৃন্দ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

সমন্বিত এ পরিচ্ছন্নতা অভিযানে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষা আহমেদ বলেন, একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ উপজেলা গড়ে তুলতে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; প্রয়োজন প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ। নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, শ্রীবরী উপজেলাকে ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে প্রশাসনের পাশাপাশি জনগণের আন্তরিক সহযোগিতা ও সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংশ্লিষ্টরা জানান, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে এডিস মশার বিস্তার রোধ এবং ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

“সচেতন হই, পরিচ্ছন্ন থাকি; ডেঙ্গুমুক্ত শ্রীবরদী গড়ি”—এই প্রত্যয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর